রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

নাটোরে পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ৬টি দোকান পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতির আশংকা।

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের পাটুল বাজারের ৬টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,আজ সোমবার রাত আনুমানিক ৯ঘটিকায় প্রথমে বন্ধ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন পাশাপাশি থাকা আরও ৫টি দোকানে ছড়িয়ে পরে, স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ত্রন করতে সক্ষম হয়।  দোকান মালিকরা দাবী করেন ৬টি দোকান মিলে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার এলাকার বাসিন্দা।তারা হলেন,মোঃ মান্নান-পিতা: -মজিবর.মোঃ ফুয়াদ,পিতা:- জাফর সাকিদার,মোঃ বক্কর,পিতা সিরাজ উদ্দিন,মোঃ কামাল,পিতা: খলিল,মোঃ শহিদ,পিতা:- আলাদ্দিন,মোঃ সবুজ,পিতা:- নবির হোসেন। নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই  ফায়ার সার্ভিস একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তিনি স্থানীয় লোকজন ও দোকান মালিকদের দেয়া  তথ্য মতে আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার খবর শুনতে  পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন, তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং ঢেউটিন ও নগদ আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিস সহায়ক মোঃ জহুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা