শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

নাটোরে খাল খনন কাজের উদ্বোধন,পানি সংকট  মোকাবিলায় সহায়ক হবে

: মো:রাসেল ব্যুরো প্রধান নাটোর

: নাটোরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খালের খনন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছিলেন, ভোটের কালি মুছার আগেই তা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা, ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা প্রদান এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহালু থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে। হুইপ দুলু বলেন, উত্তরাঞ্চল বিশেষ করে খরায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে খরার সময় কৃষকেরা সেচের পানি পাবেন এবং ফসল উৎপাদনে উপকৃত হবেন। জানা যায়, প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ মির্জা মাহমুদ খাল খনন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন হুইপ দুলু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা