রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন টেকনাফে র‍্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নাটোরে কৃষক মোবারক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার নাটোর জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক দেলোয়ার হুসাইন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার মামলা নং ২৫৭/২১-এর ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মোছা. আরিফা খাতুন (৩০), গ্রাম সোনাবাজু, থানা গুরুদাসপুর;মো. আসাদুল ইসলাম (৩৫), গ্রাম ইকোরি, থানা -বড়াইগ্রাম;মো. রশিদ প্রামাণিক, গ্রাম সোনাবাজু, থানা গুরুদাসপুর;মো. জিহাদ আলী, গ্রাম সোনাবাজু, থানা গুরুদাসপুর, জেলা নাটোর। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন পেশায় কৃষক ছিলেন। ২০২০ সালের ১৫ জুন সকাল ১০টার দিকে গরু চরানো ও পটলের ক্ষেতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে দুপুরে তিনি শ্বশুরবাড়ি থেকে ফিরে আবার মাঠে যান। তবে বিকেল গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বড়াইগ্রাম থানাধীন বেড়ী বিল এলাকায় একটি পাটক্ষেতের পাশ থেকে মোবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত পিছনে বাঁধা ছিল এবং গলায় পাটের কাঁচা আঁশ পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর নিহতের স্ত্রী মোছাঃ রানী  বেগম  বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন টগর তালুকদার। তিনি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এ রায় দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা