মোঃ রাসেল শেখ ব্যুরো প্রধান নাটোর :
নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাবুর মোড় এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহম্মেদের পরিচালিত এ অভিযানে পুকুর মালিক আব্দুল গফুরকে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং চৌকস আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধভাবে পুকুর খনন ও কৃষিজমির মাটি কেটে বিক্রি ও পরিবেশের ক্ষতি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং চৌকস আনসার সদস্যরা সহযোগিতা করেন।