শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

নাচোলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নাচোলে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব নাচোল উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার শ্রীরামপুর নিজ কার্যালয়ে এ আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন এর সভাপতিত্বে ও জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহমেদের সঞ্চালনায়- আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ ইমাম হোসেন।

পরে আলোচনা সভায় বক্তব্যে রাখেন- উপজেলার সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, যুগ্ম সম্পাদক মো টিপু সুলতান, প্রচার সম্পাদক আজিজুর রহমান, ফতেপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহামান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাধারণ সম্পাদক- সহ আরো অনেকেই।

আলোচনা সভায় আবু তাহের খোকন বলেন- আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তাকে বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে বিনাকারণে জেলে বন্দী রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা কোন সভ্য গনতান্ত্রিক দেশে হয়না। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর সর্বস্তরের মানুষের নিকট দোয়া চান।

পরে উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্ততা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা