মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

নাখালপাড়ায় এলাকাবাসীর সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার

ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান

তেজগাঁও থানাধীন ২৫নং ওয়ার্ডের নাখালপাড়া লুকাসের মোরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-১২ আসনের মাটি ও মানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেষ্ঠ্য সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী দৈনন্দিন জীবনযাত্রার নানা সমস্যা তুলে ধরেন। এসময় আনোয়ারুজ্জামান আনোয়ার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানে সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই আমার দায়িত্ব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল সরকার শাহীনসহ তেজগাঁও থানা ও ২৫নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন দেওয়ান কুতুব উদ্দিন স্বপন, সভাপতি, ২৫নং ওয়ার্ড বিএনপি, এবং সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম মিজাজ, সাধারণ সম্পাদক, ২৫নং ওয়ার্ড বিএনপি।

আলোচনায় বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমস্যা সমাধানের উদ্যোগই গণমানুষের রাজনীতিকে শক্তিশালী করে। আনোয়ারুজ্জামান আনোয়ারের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আশা ও আস্থার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা