মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি’র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন নাদিয়া পাঠান পাপন নলডাঙ্গায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন: কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩ মাগুরা-ঝিনাইদহ সংরক্ষিত আসনে এমপি হিসেবে নেওয়াজ হালিমা আরলীর অভিষেক: এলাকায় আনন্দের জোয়ার ঝিনাইদহ/মাগুরা | মাঝনদীতে অসাধ্য সাধন: নিজের জীবন বাজি রেখে বৃদ্ধাকে বাঁচালেন এক যাত্রী! ​ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন সততা, মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত সম্পাদক খান সেলিম রহমান মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আমিনুল গ্রেফতার র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২

নলডাঙ্গায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন: কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হালতি বিল এলাকায় এ উদ্বোধনী কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি অধিদপ্তরের  উপ-পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান। সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা প্রতীকীভাবে বোরো ধান নমুনা কর্তনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষকদের আন্তরিক প্রচেষ্টায় এ বছরও ভালো ফলনের আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা