সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালিসহ নানা কর্মসূচি

নাটোরের নলডাঙ্গা উপজেলা-এ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও মহড়াসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটির প্রতিপাদ্য ছিল— “দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নলডাঙ্গার আয়োজনে দিনটি উপলক্ষে সকালেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। এসব মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় করণীয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সানাউল্লাহ এবং অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক (পিআইও) জহুরুল ইসলাম।

এ সময় স্কাউট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে মোকাবিলা করার সক্ষমতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা