রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

নবীনগরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন 

হেবজুল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টার: ৮/৪/২৬ ইং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সংবাদকর্মী সোহেল খান ও আশরাফুল হকের  বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে থানা ফটকের সামনে মানববন্ধন করে নবীনগর সমন্বিত সকল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সুধী সমাজ। নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম, এন টিভির অনলাইন প্রতিনিধি কাউসার আলম, নিউজ মডেল প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা নার্গিস আক্তার সহ সাংবাদিক শাকিল সদ্দার, মিঠু সূত্রধর পলাশ, মাজেদুল ইসলাম, শফিউল আলম সৌরভ, আলমগীর খন্দকার, নবীনগর অনলাইন টিভির পরিচালক পারভেজ খান, আবূ সূফী, মোঃ: লিটন , আমীর হোসেন, মাহবুব, মেহেদী হাসান, ফজলের রাব্বি পাপ্পু, রুহেল,রাজন,সহ সোহেল খান ও আশরাফুল হক প্রমুখ। বক্তারা তরুণ দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য, নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার নিবাসী কুতুব উদ্দিনের মেয়ে মোছাঃ ডলি বেগম বাদী হয়ে একটি কুচক্রী মহলের ইশারায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সোহেল খান ও দেশ এডিশন উপজেলা প্রতিনিধি আশরাফুল হকের বিরুদ্ধে ৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাঁস চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা