রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

নড়াইলে অসহায় ৩৫ পরিবারের মাঝে উজালা ফাউন্ডেশনের ঈদ উপহার নড়াইল

নড়াইল সদর পৌরসভা ও শাহাবাদ ইউনিয়নের অসহায় ও অসচ্ছল ৩৫টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন উজালা ফাউন্ডেশন, নড়াইল। শনিবার (১৪ মার্চ) সংগঠনটির উদ্যোগে সেমাই, চিনি, দুধ ও কিশমিশসহ ঈদের উপহার সামগ্রী সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়। উজালা ফাউন্ডেশন, নড়াইলের চেয়ারম্যান উজির আলী বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার তুলে দেন। এ সময় সংগঠনটির মহাসচিব মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উজালা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান উজির আলী বলেন, সাধ্যমতো সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তাঁরা। অতীতেও ছিলেন, ভবিষ্যতেও এই মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা