শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

নওগাঁ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আরাফাত রহমান কোকো -সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

রবিবার (৮ মার্চ) নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত হাট নওগাঁ ঈদগাহ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মানুনুর রহমান রিপন, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কহিনুল ইসলাম মিলি এবং নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু।

 

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের মাঝে ইফিতার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা