সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি

সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আবাসিক ভবন থেকে হরিজন (সুইপার) সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ প্রত্যাহার এবং তাদের দীর্ঘদিনের বসবাসের অধিকার নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নওগাঁ জেলা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের নেতারা বিষয়টি তুলে ধরেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে প্রায় ৮০ বছর ধরে হরিজন সম্প্রদায়ের ১২টি পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একটি লিখিত নোটিশ দিয়ে ১৫ দিনের মধ্যে ভবন খালি করার নির্দেশ দেন। এতে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে দাবি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি মানু বাশফোড়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র হাড়ি, সাংগঠনিক সম্পাদক মিন্টু বাশফোড়, চন্দনসহ প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

হরিজন সম্প্রদায়ের নেতারা বলেন, উচ্ছেদের পরিবর্তে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে মানবিক সমাধান নিশ্চিত করা উচিত। দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোর জীবন-জীবিকা ও সন্তানদের শিক্ষা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা