সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: চালক নিহত

মনির হোসেন ঢাকা জেলা প্রতিনিধি ধামরাই যাত্রাবাড়ী মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। ৩১/৩/২০২৬ তারিখে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটো রিস্কা চালকের নাম আব্দুল বারেক (৪৫)গ্রাম:বোমনাতি, থানা:ডোমরা, জেলা: নীলফামারী। তিনি আইনগণ আবুবক্কর এর বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে। ​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩১/৩/২০২৬ তারিখে আনুমানিক রাত ১১:৩০ টার দিকে অটোরিকশাটি ধামরাই যাত্রাবাড়ী দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিয়ে ঘাতক ট্রাকটি অতি দ্রুত পালিয়ে যায়। সংঘর্ষ ফলে  অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর যাত্রাবাড়ী মোড় এলাকায় স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গতিরোধক বা স্পিডব্রেকারের দাবি জানান। তাদের অভিযোগ, এই মোড়টিতে প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা