সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার

মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৯টি সিআর (CR) মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ মোজাফফর সরকার। তিনি ধামইরহাট থানার চকযদু গ্রামের মৃত আঃ মান্নান সরকারের ছেলে, পুলিশ সূত্রে জানা গেছে, মোজাফফর সরকারের বিরুদ্ধে ৯টি সিআর মামলায় আদালতের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদার নেতৃত্বে, এএসআই রুহুল আমিন, এএসআই রায়হানুল,সহ একটি চৌকস টিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। ৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৩টার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম স্যার এবং অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ জয়রত পাল স্যারের তত্ত্বাবধানে প্রযুক্তির ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা