সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

ধনবাড়ীতে কর্নেল আজাদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল-১ আসন (ধনবাড়ী – মধুপুর) -এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (২৭ অক্টোবর)বিকেলে ৩টায় ধনবাড়ী উপজেলার ১ নং বীরতারা ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে এলাকার জনসাধারণের সাথে রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  উক্ত সভায় সভাপতিত্ব করেন ১ নং বীরতারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বতর্মান ইউপি সদস্য মো: শাহজাহান আলী ( সাজু )। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ । মধুপুর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোজাম্মেল-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জনাব মো: আসরাফুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মধুপুর  বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার,কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু হানিফ প্রমুখ । এছাড়াও সভায় মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মেম্বার সহ কুড়াগাছা ইউনিয়ন এর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, ” মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে । রাস্তা ঘাটের উন্নয়ন সাধন করতে হবে ।আমাদের সন্তানদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উপর নজর দিতে হবে । সন্তানদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ভিন্ন ভাষা রপ্ত করতে হবে । ইংরেজি, ফরাসি, চায়নিজ, আরবি সহ বিভিন্ন ভাষা রপ্ত থাকলে সন্তানরা বিদেশে বেশি বেতনে কাজ করতে পারবে । তাই কারিগরী শিক্ষার ব্যবস্থার উন্নয়ন এর দিকে জোর দিতে হবে । আমাদের ধনবাড়ী মধুপুরে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে ।  যেখানে আমার আপনার সন্তান বাড়ির ভাত খেয়ে কারিগরী শিক্ষা গ্রহণ করতে পারে । আমি এমপি হতে পারলে আমার নেতা তারেক রহমান এর মাধ্যমে ধনবাড়ী মধুপুরে দশটা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো “।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা