রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

দোয়া ও শুভকামনা বার্তা প্রদান করলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান

নিজস্ব প্রতিবেদক:
দেশ ও জাতির কল্যাণ কামনায় হৃদয়স্পর্শী দোয়া ও শুভকামনা জানিয়েছেন খান সেলিম রহমান, সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি) এবং সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত।
তিনি বলেন, মহান আল্লাহ পরম দয়ালু ও অতি করুণাময়। তাঁর অসীম রহমত ও দয়ার ওপরই মানুষের জীবন নির্ভরশীল। মানুষ দুর্বল ও গুনাহগার হলেও আল্লাহর রহমতের আশা কখনো ত্যাগ করা উচিত নয়। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত হেদায়েতের আলোয় আলোকিত হয় এবং সবার অন্তর পবিত্র থাকে।
খান সেলিম রহমান আরও দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন এবং তাঁর সন্তুষ্টির জন্য কাজ করার তাওফিক দান করেন। জীবনের শেষ মুহূর্ত যেন ঈমানের সাথে কাটে এবং কবরের জীবন শান্তি ও নূরে ভরে ওঠে—এই কামনাও ব্যক্ত করেন তিনি।
তিনি আল্লাহর কাছে সকল গুনাহ মাফের প্রার্থনা করে বলেন, ছোট-বড়, প্রকাশ্য ও গোপন সব অপরাধ যেন ক্ষমা করে দেওয়া হয় এবং সবাইকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে তিনি পরিবারের সদস্য, প্রিয়জন এবং সমগ্র উম্মাহর জন্য রহমত কামনা করেন এবং দুনিয়া ও আখিরাতে সবার কল্যাণ প্রার্থনা করেন।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন সকলের ওপর রহমত বর্ষণ করেন এবং ক্ষমা ও কল্যাণে ভরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা