সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

‎দূর্গাপুরে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায়  অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ

‎মোঃ ইসমাইল হোসেন নবী,সিনিয়র রিপোর্টার,রাজশাহী

রাজশাহী দূর্গাপুরে ৯৯ জন সুবিধাভোগী মানুষের মাঝে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে কাতার চ্যারিটি (Qatar Charity  qcharity Org) প্রতিষ্ঠানের অধিনে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প (Economic Empowerment Project) এর আওতায় অটোরিকশা (tuktuk) অটোমিল (Grinder Machine) ও ট্রাইসাইকেল (Cargo tricycle) বিতরণ করা হয়েছে , এর মধ্যে পুঠিয়া উপজেলার ৫৪ জন এবং দূর্গাপুর উপজেলার ৪৫ জনের মাঝে এই উপকরণ গুলো বিতরণ কর হয়।
‎
‎অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সবুর আলী এর সভাপতিত্বে, শনিবার ১১ (জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প (Economic Empowerment Project) এর আওতায় বিতরণ কর্মসূচি পালিত হয় , এ সময় দূর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকার ৯৯ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বলেন, কাতার চ্যারিটির অধিনে অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী মানুষের মাঝে অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক সাথে কাজ করতে হবে।
‎
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লায়লা নূর তানজু, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, কাতার চ্যারিটি বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাইর, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার চেয়ারম্যান নুরুল ইসলাম , উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন , দূর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা , কিসমতগনকৈড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন , উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, গোলাম মোর্তুজা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা