শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ইসমাইল হোসেন নবী

সিনিয়র রিপোর্টার,রাজশাহী

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ২. ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলার সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো: মেহেদী হাসান, আনছার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন, সমবায় অফিসার আসগর আলী, গ্রাম আদালতের প্রতিনিধি লায়লা খাতুন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্দ্যোক্তা, গণমাধ্যম কর্মী ও কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের লক্ষ্যেই বিশ্বব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা