শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

দীর্ঘদিনের ভোগান্তির রাস্তা রক্ষা করলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ : মুরাদনগরের পাহাড়পুরে সড়ক নির্মাণের কাজ শুরু ★প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ

মোঃ ইউনুছ মিয়া,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বহুল গুরুত্বপূর্ণ চৌহদ্দী–নরসিংহপুর সড়কটি অবশেষে পাকা নির্মাণের পথে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা এ সড়কটি এলাকাবাসীর জন্য ছিল এক নীরব দুর্ভোগের প্রতীক। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতেন স্থানীয় মানুষ।

এ অবস্থার অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছেন বর্তমান ধর্মমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেন।

শুক্রবার (৩ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে চৌহদ্দী–নরসিংহপুর সড়কের পাকা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে ধর্মমন্ত্রী কায়কোবাদ উদ্বোধন কার্যক্রমে যুক্ত থাকেন। তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাঁর মামা সৈয়দ তৌফিক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিনের অবহেলা কাটিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন শুরু হলো। তারা ধর্মমন্ত্রী কায়কোবাদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সড়কটি নির্মাণ সম্পন্ন হলে পাহাড়পুরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা