সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর-৬ (বিরামপুর–,হাকিমপুর,–নবাবগঞ্জ,–ঘোড়াঘাট) আসনে বিএনপির প্রার্থী ডাঃ এ জেড এম মো. জাহিদ হোসেন। তার (মার্কা ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. রেজাউল হক।মার্কা (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর আলম সিদ্দিক (হাতপাখা), বাসদের মো. আব্দুল হাকিম (মই )এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া প্রতীক)-৬ আসন সবদিক দিয়ে উন্নয়নে বঞ্চিত ও পিছিয়ে রয়েছে : ডা. এজেডএম জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন। দিনাজপুর, দিনাজপুর-৬ আসনের ৪’টি উপজেলার জনগণ ও ভোটাররা বিগত সময়ে দেশের উন্নয়নের ধারা-বাহিকতায় অনেক পিছিয়ে রয়েছে।
জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা), ৬ আসনের মানুষ সকল পর্যায়ের উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তার দল আগামীতে জনগণের ভোটে সরকার গঠনে দেশ পরিচালনার দায়িত্ব আসলে, বিগত দিনে বঞ্চিত হওয়া এই অবহেলিত এলাকার জনগণের উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান, তার দলের পক্ষ থেকে সকল ক্ষেত্রে, উনয়ন মুলক কাজকর্মে অগ্রধিকার দেওয়া হবে তিনি আশ্বস্ত করেন। এই এলাকার অনেক ইতিহাস ঐতিহ্য তত্ত্বাবধানের অভাবে বিলীন হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি ভোটার ও জনগণের উদ্দেশ্যে বলেন, আমার দল ও আমাকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে সুযোগ দেন, আমি এসব বিষয় নিয়ে কাজ করতে চাই। দিনাজপুর ৬ আসনে মোট প্রার্থী ৬জন। তার মধ্যে মাঠ গরম করে তুলেছে ২জন প্রার্থী বিএনপির প্রার্থী ডাঃ এ জেড এম মো. জাহিদ হোসেন। তার (মার্কা ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা), তাদের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। চলছে দফাই দফাই মিটিং ও মিছিল। তারা ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রতি। ৬ আসনের মোট ভোটার সংখ্যা ৫-লাখ ৫৭-হাজার ৬শ ৯৩জন। তার মধ্যে ঘোড়াঘাট ১-লাক ১১-হাজার ৯শ ৭২জন। হিলি ৮৩-হাজার ৩শ জন। বিরামপুর ১-লাখ ৫৬-হাজার ৭শ ৩০জন। নবাবগজ ১-লাখ ২২-হাজার ৫৩-জন। তার মধ্যে পৌর সভা ৩টি ইউনিয়ান ২৩টি। কেন্দ্রর সংখ্যা ১৯৯টি,হিজড়া ভোটার ১৩-জন,মহিলা ভোটার ২-লাখ ৭৯-হাজার ৬শ ২৭জন। পুরুষ ভোটার ২-লাখ ৭৮ হাজার ৫৩জন।
২৭-১-২৬