সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

তিস্তা নদী ভাঙ্গনে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন

আশীষ বিশ্বাস

জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার পূর্ব ছাতনাই , গুরমুনডা ডাউয়াবাড়ী

ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ড টি হেড-এ ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক ঘোষিত ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন করেন এলাকাবাসীগণ।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ডে টি-বাধের উপরে শতাধিক নারী-পুরুষ, তরুন ও তরুনী মানববন্ধনে অংশগ্রহন করেন।

জানা যায়, গত (৬ অক্টোবর-২০২৫) ভারী বর্ষনের ফলে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় টি-বাধের উপর দিয়ে পানি প্রাবাহিত হইলে এলাকাবাসীগণ তাৎক্ষনিক ডালিয়া পানি উন্নয়ন বোর্ডেকে অবগত করলে কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ ও টিউব দিয়ে বাধটি রক্ষা করেন। কয়েক দিনের খরায় তিস্তার পানি কিছুটা নেমে আসায় টি-বাধসহ আশপাশে ফসলি জমি, ঘরবাড়ীর ভাঙ্গনের কবলে পড়লে পানি উন্নয়ন বোর্ড ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য প্রায় ২ হাজার ৫শত জিও ব্যাগ ও টিউব প্রদান করেন নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য।

এ বিষয় অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, তিস্তা নদীর চর থেকে বালু সংগ্রহ করে জিও ব্যাগ ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধে কাজটি চলমান অবস্থায় কালীগঞ্জ বিওপি’র সুবেদার আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চলমান কাজটি বন্ধ করেন।

অত্র এলাকার আঃ হাকিম, ছমির আলী, আজিজুল ইসলাম ও কমলা বেগমসহ আরো অনেকে জানান, বর্তমানে টি বাধটি জিও বালু ব্যাগ দিয়ে কাজটি সম্পন্ন না হইলে আমাদের আবাদী ফসলি জমি ও ঘরবাড়ী বিলিন হওয়ার পথে। যে কোন মুহুর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাইলে আমাদের প্রায় ১০ হাজার পরিবারের লোকজন সহ গবাদি পশু, ঘরবাড়ী ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রহিয়াছে। আমরা প্রতিনিয়তই দুশ্চিন্তার মধ্যে বসবাস করছি। তাই উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই দাবী আমাদের কাজে যেন কোন বাধা না আসে।

এব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন যে, ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক টি বাধটি ভাঙ্গন প্রতিরোধে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য সেখানে জিও বালু ব্যাগ ও জিও টিউব বরাদ্দ প্রদান করা হয়েছে। আমি আশা রাখি কাজটি দ্রæত সম্পন্ন হইলে তিস্তা পাড়ের লোকজন নদী ভাঙ্গন কবল হইতে রক্ষা পাবে।

এ প্রসঙ্গে ডিমলা জলঢাকা উপজেলার কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হকের সাথে কাজ বন্ধ করার বিষয় জানতে চাহিলে তিনি জানান নদী থেকে বালু ও মাটি উত্তোলন করার কোন ধরনের নির্দেশনা না থাকায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান।

মানববন্ধনে এলাকাবাসীগণ আরও জানান, জনস্বার্থে চলমান জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজটি হঠাৎ কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হক বন্ধ করে দেওয়ায় আমরা টি বাধটি নিয়ে হতাশায় দিন কাটাচ্ছি, জানি না কি স্বার্থের কারনে কাজটি বন্ধ করে দেওয়া হল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা