রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে গণসংযোগে আবু বকর সিদ্দিক

মোঃ ইসমাইল হোসেন নবী
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তিনি মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় শোডাউনটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর সদরের প্রধান বাজারে দোকানি, ক্রেতা-বিক্রেতা, পথচারী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করেন।

আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এখন ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করছি। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে জনগণের, প্রজন্মের ও সম্ভাবনার দেশ।”

তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, সমৃদ্ধি চায়—আর সেই লক্ষ্যেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী,
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, জেলা কৃষকদলের সদস্য খাইরুল মেম্বার, বিএনপি নেতা সামসুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফায়জুল, সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলনেতা মোজ্জাফর, এন্তাজ, নুরুল ইসলাম, সিহাব, পানানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা