শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

ঢাকা ১৮ আসনে বড় পর্দায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।

মোঃ শফিকুর রহমান

রাজধানীর উত্তরা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সামনে এই প্রদর্শনীর আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের দুই পর্বের সাক্ষাৎকার এলইডি স্ক্রিনে প্রচার করা হয়। এতে বিএনপির রাজনৈতিক অবস্থান, চলমান অর্থনৈতিক সংকট, নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

প্রদর্শনী শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করেছে। তাঁর বক্তব্য সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। তিনি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন, তা আমাদের আগামী দিনের আন্দোলনের প্রেরণা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে আগত নারী-পুরুষদের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন আফাজ উদ্দিন।

দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা