রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

ডিমলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারীর ডিমলা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
সভায় ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান সভাপতিত্বে,
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, ডিমলা থানা, বিপিএটিসি হতে আগত বাংলাদেশ সিভিল সার্ভিসের চারজন নবীন কর্মকর্তা, উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন সার্বজনীন আনন্দের উৎসব। ডিমলা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা ও আলোকসজ্জার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমরা চাই সবাই মিলেমিশে সম্প্রীতির বন্ধন অটুট রেখে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করুন। এবং ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে তিন ধাপের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা