রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ডিমলায় বন্যায় উদ্ধারের নৌকা রেসকিউ বোট, অযত্নে অবহেলায় অচল হয়ে পড়েছে

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

নীলফামারীর ডিমলায় সীমান্তবর্তী তিস্তা নদীতে বন্যা মোকাবিলার জন্য কোটি টাকারও বেশি মূল্যে কেনা দুটি উদ্ধারকারী নৌকা (রেসকিউ বোট) অযত্নে-অবহেলায় অচল হয়ে পড়েছে। নৌকাগুলো দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে পড়ে থেকে মরিচায় ক্ষতিগ্রস্ত, কেবিন-জানালা ভাঙা ও ইঞ্জিন প্রায় অচল হয়ে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২০ ও ২০২১ সালে নীলফামারীর ডিমলায় বরাদ্দ পাওয়া নৌযান দুটি রাখা হয় খগাখরিবাড়ি ইউনিয়নের পাগলপাড়া ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ডনের সাইড ঘাটে। একেকটি ৫৪ ফুট লম্বা ও ১২.৫ ফুট চওড়া নৌকা ৮০ জন যাত্রী বহনে সক্ষম এবং ঘণ্টায় ৭ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। উদ্দেশ্য ছিল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও গবাদি পশু উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা।

সরকারি নথি অনুযায়ী প্রতিবছর রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও রং করার জন্য অর্থ বরাদ্দ থাকে। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। স্থানীয়রা জানান, সামান্য মেরামত বা ক্ষুদ্র রক্ষণাবেক্ষণের জন্য টাকা উত্তোলন হলেও তার ব্যবহার হয়নি। নৌকাগুলো বর্তমানে অচল হয়ে পড়ে আছে।

একজন নৌকার ক্রু জানান, ২০২১ সাল থেকে নৌকাটি এখানে আছে, কিন্তু এক লিটার মবিলও সরবরাহ করা হয়নি। এমনকি ১০ মাস ধরে তাদের বেতনও বন্ধ। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, সরকারের দেওয়া নৌকাগুলো দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় অকেজো হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এগুলো সম্পূর্ণ ধ্বংস হবে। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফুল ইসলাম বলেন, নৌকাগুলো ব্যবহার না হওয়া দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সচল করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা