বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে আনুমানিক ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল চৌধুরীপাড়া বিজিবি পোস্ট এলাকায় ফাঁদ পাতে। এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশকালে পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে তাদের সহযোগীরা লবণক্ষেত এলাকা থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর টহল দল ধাওয়া করে নাফ নদীর তীর থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল পৃথক আরেকটি অভিযানে ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে মো. সিফাত (২০) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, আটক তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে গত ১১ এপ্রিল হ্নীলা এলাকায় আধুনিক প্রযুক্তির সহায়তায় ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করার দাবি করে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা