রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

টেকনাফ মেরিন ড্রাইভে তিন খণ্ড মরদেহ উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক যুবকের তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার দুপুরে সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় তিন খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।” এদিকে, থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, “ঘটনাটি নিয়ে গভীর অনুসন্ধান চলছে। মরদেহটির পরিচয় শনাক্তে কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।” পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা