শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে একটি বস্তা তল্লাশি করে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা। আটক ব্যক্তিরা হলেন—মো. জায়েদ (২৬), পিতা জাহেদ হোসেন, করাচিপাড়া, সাবরাং এবং সোহেল (১৮), পিতা আব্দুল আলম, পানছড়িপাড়া, সাবরাং, টেকনাফ। জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মাদক পাচার প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা