শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকুল স্টোরের কর্মচারীর মৃত্যু, আহত ১ জামালপুরে ধর্ষণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরছে,গ্রেফতারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন৷ টেকনাফে ২১ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

টেকনাফে ২১ হাজার ইয়াবা জব্দ

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা