রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এসআই (নিঃ) জাফর আলম, এএসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১ জন ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং অপর ১ জন ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) আসামি রয়েছেন। এছাড়া ২ জন জিআর পরোয়ানাভুক্ত, ৪ জন একাধিক জিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারে টেকনাফ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা