শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় এবং সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১ জন সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি, ১৩ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আরও ৪ জন আসামি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে টেকনাফ মডেল থানা সূত্র জানায়, অপরাধ দমন ও পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা