মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুর টঙ্গীতে আইনশৃংখলা বাহিনীর
​দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে কেরানীটেক বস্তির কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে কেরানিরটেক বস্তি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​টঙ্গী কেরানি টেক বস্তিতে রুনা হেরোইন, ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে টঙ্গীর অসংখ্য তরুণ-তরুণী মাদকের জালে জড়িয়ে পড়েছে, যা এলাকার সামাজিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।
​টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, “রুনা টঙ্গী অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। অবশেষে সফল অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।”
​ওসি আরও নিশ্চিত করেন যে মাদকের বিরুদ্ধে টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা