রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন। কালীগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১২ এপ্রিল) রাতে টঙ্গীর হিমারদিঘী আমতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হিমারদিঘী আমতলী এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালে দুই নারীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব উপজেলার আওলাকান্দা এলাকার মিতু আক্তার (২৪) ও পঞ্চবটি এলাকার শারমিন (১৯)। পরে নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
অভিযান প্রসঙ্গে পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন:
“মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। টঙ্গীসহ আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট ভাঙতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা