সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা ৫ মে থেকে আম ভাঙা শুরু চুয়াডাঙ্গায় হাত বাড়ালেই মিলছে মাদক প্রতিরোধ গড়তে সমাজ ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন পুঠিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে খাবার স্যালাইন ও পানি বিতরণ চুয়াডাঙ্গাবাসীর জন্য সুখবর: একনেকে অনুমোদন পেল রেলবাজার ওভারপাস প্রকল্প কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘কলা ইমরান’ চুয়াডাঙ্গা দর্শনায় বগির অবস্থান না জানায় চরম ভোগান্তিতে যাত্রীরা সেন্টমার্টিন পৃথক অভিযানে গাঁজা, বিদেশি মদ জব্দ; আটক ১ জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার।

টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘কলা ইমরান’

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমরান হোসেন ওরফে ‘কলা ইমরান’ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সিয়াম সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে গাজীপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন নরসিংদীর মনোহরদী থানার হাতিরদিয়া এলাকার জিনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান টঙ্গীর চেরাগ আলী মার্কেট, শৈলারগাতী, হকের মোড় ও হিমার দিঘিসহ আশপাশের এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। সম্প্রতি একটি ভাঙ্গারি দোকানে হামলা চালিয়ে নগদ অর্থ লুটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এরপরই গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আসামি ইমরানের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা