শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ সদরের গান্না মাধবপুর গ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১২

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামায়াতের একজন ও বিএনপির তিনজন গুরুতর অবস্থায় রয়েছেন। গুরুতর আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার গান্না ইউনিয়ন-এর মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাধবপুর গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলামের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা তালিমে অংশ নেন। তালিম শেষে সেখানে ইফতার মাহফিল করার কথা ছিল। বেলা ১১টার দিকে এ খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে গিয়ে তালিম বন্ধ করতে বলেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
বাড়ির মালিক ওহিদুল ইসলাম বলেন, জামায়াতের নারী কর্মীরা তার বাড়িতে তালিম করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে নারীদের গালিগালাজ করেন এবং কয়েকজনকে মারধর করেন। পরে জামায়াতের পুরুষ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, মহিলা কর্মীদের জমায়েতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের কয়েকজন আহত হন।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, জামায়াতের কর্মীরা আগে থেকেই লাঠিসোটা নিয়ে ওৎ পেতে ছিল এবং তারাই প্রথমে হামলা চালায়। সংঘর্ষে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
সংঘর্ষের পর জামায়াতের কর্মীরা গান্না ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে গান্না বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থিত দোকানপাট ও বাড়িঘরে হামলা চালিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় যাতে নতুন করে কোনো সংঘর্ষ না ঘটে সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা