বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে,

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বিএনপির কৃষকদল নেতার হত্যা মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ পাঁচজন আজ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন লাভের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তারা ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।

এসময় কারাফটকে তাদের স্বাগত জানাতে দলীয়
নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গান্না ইউনিয়নের এক কৃষকদল নেতার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ড. মনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। একই মামলায় আরও কয়েকজনকে আটক করা হয়েছিল।

২৪/৫/২০২৬ রোজ রবিবার কারামুক্তির পর ড. মনোয়ার হোসেনের সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তবে মামলাটি এখনও বিচারাধীন থাকায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের মতে, বহুল আলোচিত এই মামলার অগ্রগতি এখন সবার
নজরে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা