সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

ঝিনাইদহে বিনামূল্যে সার-বীজ পেলেন সাড়ে ৫ হাজার কৃষক

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে গম সহ বিভিন্ন জাতের ডাল, তেল, বাদাম ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. নূর এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মো. জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ।

কৃষি অফিস জানিয়েছে, সদর উপজেলার সকল ইউনিয়নের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। চলতি রবি মৌসুমে দেশে তেল, বাদাম, গম ও ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার সাড়ে ৭শ’ কৃষকের মাঝে জনপ্রতি ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার ৪শ’ কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি চীনা বাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। একই ভাবে ২শ’ কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

দেশীয় ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি মসুল ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৬০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৮ কেজি খেসারী ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর-এ-নবী বলেন, চলতি রবি মৌসুমে সদর উপজেলার ৫ হাজার ৪৮৫ জন কৃষকের মাঝে মোট ২৪ দশমিক ৩৩৫ টন বীজ ও প্রায় ১০০ টন সার বিতরণ করা হয়েছে। তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, সূর্যমুখী, মসুর ও খেসারি ডালের বীজ বিতরণ করেছি। এ ছাড়া গম, চীনা বাদাম ও শীতকালীন পেঁয়াজের উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা