শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে স্ত্রী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা ঘাতক স্বামী আট টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী? নবম পে স্কেল বাস্তবায়নে আশ্বাস দিলেন নবাগত অর্থমন্ত্রী। বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে পবিত্র রমজানুল মোবারক শুরু বৃহস্পতিবার ১৯ তারিখ “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের

ঝিনাইদহের চারটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহে ৪টি আসনে বিএনপির একাধিক প্রার্থীর প্রচারণায় দলের মধ্যে খানিকটা বিভেদের সৃষ্টি করেছে। তাই দলীয় শৃঙ্খলা ফেরাতে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্দেশ্যে আজ বিকালে আগ্রহী প্রার্থীদের ডাকা হয়েছে। অনলাইনের মাধ্যমে আগ্রহী বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলবেন। ইতোমধ্যে বেশির ভাগ নেতা ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মাঠে রয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী। এরমধ্যে রয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী ও অ্যাটর্নি জেনারেল মোঃ আসদুজ্জামান, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনটিতে প্রার্থী রয়েছেন তিনজনের কথা বেশি শোনা যাচ্ছে। যারা ইতিমধ্যে গণসংযোগ করছেন। এরমধ্যে রয়েছেন জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক এমপি মশিউর রহমানের ছেলে ও জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপির মনোনয়ন পেতে গণসংযোগ করছেন ৫ প্রার্থী। এরমধ্যে রয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান রনি, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা আমিরুজ্জামান খান শিমুল।

ঝিনাইদহ-৪ ( কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে প্রার্থী রয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতিকের প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান বেল্টু।

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গণমাধ্যমকে জানান, আগ্রহী সব প্রার্থীকে ডাকা হচ্ছে না। দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাকে ডাকা হবে। মোট কতজনকে ফোন দেওয়া হয়েছে এটা বলা মুশকিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাল ৫টার পরে আগ্রহী প্রার্থীদের সঙ্গে অনলাইনে কথা বলবেন। এখানে কোনো প্রার্থী চূড়ান্ত হবে না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা