বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ঝিনাইদহের গোয়ালপাড়ায় পিতা-পুত্র কুপিয়ে জখম, দুইজনের অবস্থায় সঙ্কটজনক

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ভ্যানে চড়াতে রাজি না হওয়ায় তাদের কুপিয়ে জখম করা হয়। ০৭ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ডাব বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার ছেলে ইজাজুল হোসেন (২২)। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাজিতপুর গ্রামে।
স্থানিয়রা জানান, জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারে ভ্যানে করে ঝাল-মুড়ি বিক্রী শেষে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময় গোয়ালপাড়া বাজারের আব্দুর রহিমের ছেলে শিমুল তাদের ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। জাহাঙ্গীর হোসেন বলে আযান হলো, আমি নামাজ পড়ে বাড়ি যাব, এখন অন্য কোথাও যেতে পারছি না। এ কথা শুনে শিমুল দা দিয়ে বাপ-বেটাকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার কথা সোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনার সাথে জড়িত অপরাধীকে ধরতে রাতেই পুলিশী অভিযান চলছে। আশা করি অপরাধীকে দ্রুতই আটক করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা