সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা দায়ের

মো: শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভিকটিম শিশুটির বাবা। অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলাম নুরোর ছেলে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তের পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে রাতেই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে জাহাঙ্গীরের বাড়ির দিকে আরেক শিশুর সাথে খেলা করতে যায় তার মেয়ে। এ সময় জাহাঙ্গীর বাড়িতে ছিল। পরে তার মেয়ের সাথে থাকা অন্য শিশুটির মা তাকে নিয়ে যায়। পরে তার মেয়ে বাড়ি চলে আসার সময় জাহাঙ্গীর কৌশলে শিশুটিকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে তার স্ত্রী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে প্যান্ট খোলা অবস্থায় দেখতে পাই। এ সময় ধ্বস্তাধস্তি করে জাহাঙ্গীর পালিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিম শিশুটির মা বলেন, তাদের বাড়ি অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি পাশাপাশি। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিল না। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে জাহাঙ্গীরদের বাড়ির দিকে তার মেয়ে যায়। পরে তিনি গরুর খাবার দিয়ে ঘরের বাইরে গেলে তার মেয়ের চিৎকার শুনতে পান। এরপর তার মেয়ে বাইরে এসে ঘটনার কথা বলে। এ সময় মেয়ে প্রচুর কান্নাকাটি করে।

তিনি আরো বলেন, মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আসবেন। কিন্তু অভিযুক্তের পরিবারের লোকজন আমাকে ও আমার স্বামীকে আটকে রাখে। শুক্রবার সন্ধ্যায় বিচার হওয়ার আশ্বাস দেখিয়ে কোথাও যেতে দেয়নি অভিযুক্তের পরিবার। আমার দেবর ঘটনা শুনে বাড়িতে এসে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে। এ ঘটনার পর তার স্বামী বাড়িতে এলে জাহাঙ্গীরের কাছে শুনতে গেলে আমার তলপেটে লাথি মারে। আমি ৪ মাসের অন্তঃস্বত্বা। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার দিবাগত রাত ১ টার দিকে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা