সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ গোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের যোগদান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি তীব্র দাবদাহে পুড়ছে পটুয়াখালী: ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত চতলা বাজারের ড্রেনে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন ‎দুর্গাপুরে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৩ ‎ ‎ গোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন। কালীগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পুরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে সেই বার্তাটি দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা