বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

ঝিনাইদহের কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও দোয়া করেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত নেতাদের কবরস্থানে গিয়ে দোয়া করেন। মুর্শিদা জামান ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ম-লীর সদস্য, সাবেক চার বারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী। এদিন তিনি বিএনপি নেতা আয়নাল হাসান, আনারুল ইসলাম উলফা, মোস্তফা আব্দুল জলিল, রবিউল ইসলাম নবী, সাত্তার কমিশনার, মনা কমিশনার, ইসমাইল কমিশনার ও আব্দুল মান্নানের কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান, ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ, মমিন হোসেন, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন ও পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা