শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

জেডআরএফ নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের বগুড়া আগমন উপলক্ষে এম-ট্যাবের ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ই অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রেক্ষিতে ১১ই অক্টোবর, শনিবার বগুড়া সফরে আসেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বগুড়া আগমন উপলক্ষে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএমএ বগুড়া জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বিএমএ বগুড়া জেলার সদস্য সচিব ডা. এম. এ. ওয়াহেদ, ডা. আনিসুর রহমান, ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু, ডা. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলে উদ্দিন হায়দার রাসেল, ডা. ফিরোজ লায়েল, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. আব্দুল আলীম, ডা. সুলতান শরীফ মাহবুব ও ডা. কাইয়ুম রাসেল।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মো. রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন (ডলার), দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ (রাজু), সদস্য মো. রবিউল ইসলাম, মো. ফিরোজ আহমেদ, মো. মেহেদী হাসান, মো. আব্দুর রশিদ প্রমুখ।

আসন্ন ১৮ই অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বগুড়ায়।

এই উপলক্ষে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের শহীদ জিয়া ডিগ্রি কলেজে হেলথ ক্যাম্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেডআরএফের পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা