রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

জিয়া পরিবারের ত্যাগ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য: এম কফিল উদ্দিন আহমেদ

ঢাকা জেলা প্রতিনিধি মোঃ শফিকুর রহমান

বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জিয়া পরিবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলস আন্দোলন ও ত্যাগ স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বার্থে ২১ দফা ঘোষণা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও দীর্ঘদিন কারাবন্দী থেকে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু কখনো আপোষ করেননি।”

তিনি আরও বলেন, “আমাদের নেতা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান গণতন্ত্রের জন্য আজও সংগ্রাম করে যাচ্ছেন। নিজের মায়ের জানাজায়ও অংশ নিতে পারেননি এটাই তার ত্যাগের প্রমাণ। বিদেশে থেকেও তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।”

৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে কফিল আহমেদ বলেন, “৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর রাষ্ট্র কাঠামোর পূর্ণ রূপরেখা। সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
সভাপতিত্ব করেন উত্তরখান থানা জিয়া পরিষদের সভাপতি শেখ আমিরুল ইসলাম বাবুল।

এছাড়া উপস্থিত ছিলেন উত্তরখান থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহীদ খান বেপারী,৪৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়নাল মেম্বার,থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হীরা মেম্বার,বিএনপি নেতা মাস্টার সিরাজুল ইসলাম,উত্তরখান থানা বিএনপির নেতা মাস্টার আমান,কৃষক দলের সাবেক সহ-সভাপতি লোকমান সরকার প্রমুখ।

উক্ত উঠান বৈঠকের আয়োজন করেন নাঈম হোসেন রানা, জহিরুল ইসলাম জনি, জসিম উদ্দিন বেপারী, শাহরিয়ার ইসলাম সিমান্ত ও রাসেল ইসলাম লিওন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা