মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ লাকসামে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় নিভে গেল কিশোরের জীবন প্রদীপ মানিকগঞ্জে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, বিএনপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬। মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় প্রমা: উচ্চশিক্ষা কি অধরাই থাকবে?

স্টাফ রিপোর্টার হেবজুল বাহার, ১৬/৭/২০২৫ ইং

ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর: এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুহাতা গ্রামের অদম্য মেধাবী ছাত্রী প্রমা কর্মকার। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত প্রমার ডাক্তার হওয়ার স্বপ্ন এখন ফিকে হওয়ার পথে।

নবীনগর টিভি কে প্রমা জানান, ছোটবেলা থেকেই দারিদ্রতার মাঝে বড় হয়েছেন তিনি। তাঁর বাবা দৈনিক মাত্র ৪০০ টাকা আয় করেন, যা দিয়ে তাঁদের পাঁচজনের সংসার চালানো কঠিন। মা পুঁতি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সংসারের খরচ যোগাতে সাহায্য করেন এবং প্রমা নিজেও মাকে তাঁর কাজে সাহায্য করেন। প্রমার স্বপ্ন ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করা। তিনি বলেন, “আমি জানি অভাবে কী কষ্ট

তাই আমি একদিন অসহায় মানুষকে সাহায্য করবো।”

দরিদ্র বাবার সন্তান প্রমার উচ্চশিক্ষা এখন কেবল অর্থের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের মনে একটাই প্রশ্ন, এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন কি শেষ পর্যন্ত অধরাই থেকে যাবে?

প্রমা কর্মকারের বাবা শিবলু কর্মকার একজন দরিদ্র মানুষ। মেয়ের এমন ফলাফলে তিনি একদিকে যেমন গর্বিত, অন্যদিকে তেমনই চিন্তিত মেয়ের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নিয়ে। যেখানে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি ও পড়াশোনার খরচ জোগানোই তাঁদের জন্য পাহাড়সম, সেখানে প্রমার উচ্চশিক্ষার স্বপ্ন যেন ক্রমেই ফিকে হয়ে আসছে।

এমন পরিস্থিতিতে নবীনগরের হৃদয়বান, বিত্তশালী, দানবীর ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

তাঁদের বিনীত আহ্বান, দেশে ও বিদেশে থাকা নবীনগরের কেউ কি নেই, যিনি প্রমা কর্মকারের পড়াশোনার দায়িত্ব নিতে পারেন?

“আসুন না, নিজের মেয়ে মনে করে এই প্রমা কর্মকারকে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি করিয়ে দরিদ্র পরিবারের এই মেধাবী মেয়েটির ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের জন্য তার লেখাপড়ার দায়িত্বটুকু নিতে বিত্তশালীদের কেউ একজন উদ্যোগী হই!” — এমনটাই আকুল আবেদন সকলের।

সাহায্যের হাত বাড়াতে যোগাযোগ করুন:

কেউ যদি প্রমা কর্মকারকে সহযোগিতা করতে চান, তাহলে তাঁর বাবা শিবলু কর্মকারের সাথে মোবাইল  ০১৬১৬-৮৯৫৫২৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।

একটি ছোট্ট সহযোগিতা প্রমা কর্মকারের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এবং তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।