সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

জামালপুরে স্ত্রী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা ঘাতক স্বামী আট

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর

জামালপুরে স্ত্রী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, শুক্রবার ( ৬মার্চ) রাত ১ টার দিকে পৌর শহরের ৭নং ওয়ার্ড দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে দেড়টার দিকে
সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মোঃ তাইফুর(৪০)কে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নিহত তাহমিনা আক্তার তানিয়া(৩৬) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায়, ১৭বছর পুর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মোঃ তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে দুটি সন্তান হয় একটি ছেলে ও একটি মেয়ে বড় ছেলে তাসফিক ও মেয়ে তাহা।
হোসাইন মোঃ তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সর্বোচ্চ বিচারের দাবী জানাই।

স্থানীয় শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে আমরা খবর পেয়ে গিয়ে দেখি বাসা থেকে ধোয়া বের হচ্ছে। পরে বাইরের কাচের জানালা ভাঙ্গলে দেখা যায়, তাহমিনা আক্তার তানিয়ার দেহ পুড়া অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরবর্তীতে পুলিশে সংবাদ জানালে পুলিশ এসে আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করেন। আমরা এই ঘটনার বিচার চাই।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইন মোঃ তাইফুরকে গ্রেফতার করি।
এই ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এটা পারিবারিক কলহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা