শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের জন্মদিনে এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ

মোঃ শফিকুর রহমান

রূপনগরে দোয়া মাহফিল, রিকশা উপহার ও মানবিক উদ্যোগে অংশ নেন বিএনপি নেতারা
বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কৃতী গোলরক্ষক আমিনুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর রূপনগরে এতিম, সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টুর আয়োজনে এবং স্বেচ্ছাসেবকদল রূপনগর থানার সদস্য সচিব সাজেদুল আলম টুটুলের সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

জন্মদিন উপলক্ষে আয়োজনে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে নেতাকর্মীরা এক প্রতিবন্ধী অসহায় পরিবারের হাতে একটি রিকশা গাড়ি উপহার দেন। দোয়া মাহফিলে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়কের দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রওশন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহসভাপতি মো. ফুতুন মিয়া, যুবদল রূপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাঈমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা বলেন, “আমিনুল হক শুধু মাঠের নায়ক নন, তিনি আজ মানবিকতার প্রতীক। খেলাধুলা ও রাজনীতির মেলবন্ধনে তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা