রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

জাজিরা পৌরসভার ৫ নং ওয়ার্ড খোশাল সিকদার কান্দি মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে মনিরের পরিবার।

শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার ৫ নং ওয়ার্ড পুরাতন বাজার সংলগ্ন খোশাল সিকদার কান্দি এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মনির মাদবর নামে এই ব্যক্তি ও তার আপন দুই ভাই তুহিন, আবুল এবং স্থানীয় কিছু বিপথগামী সমাজ পতিদের সহায়তায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর সাথে এলাকার আওয়ামী লীগের নেতাদের জড়িত থাকার প্রমানও রয়েছে অনেক বছর ধরে। বিগত আওয়ামী লীগের আমলে স্থানীয় লোকজন কথা বলতে পারেনি নেতাদের চাপের মুখে এখনও তাঁদের দৌরাত্ম্যের কোন কমতি নেই। মাদকের বিরুদ্ধে যে কথা বলে তাকেই হামলা করে মারধর সহ মিথ্যা মামলা দিয়ে নানা করম হয়রানির অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করায় স্থানীয় যুবসমাজের মধ্যে মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস জুগিয়েছে কিন্তু কিছু দিন আগে এই মনির মাদবরের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সিন্ডিকেটের লোকজন নিয়ে সাংবাদিক সহ তিন জনকে হামলা করে গুরুতর আহত করে। সেই ঘটনার পর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়েছে এলাকাবাসী আর এই সুযোগে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে মনিরের সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন মনিরের ছোট ভাই তুহিন কে ৫০ পিছ ইয়াবা সহ আটক করে জাজিরা থানা মামলা দায়ের করে তাকে জেল হাজতে পেরন করলেও থেমে নেই মনির ও আবুলের মাদক ব্যবসা পুরাতন বাজারের একজন ব্যাবসায়ী জানান, মাদকের সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণদের মধ্যে আসক্তি বাড়ছে, যা সামাজিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মনিরের মাদক সিন্ডিকেট বন্ধ করে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা