রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

জলঢাকায় টাইফয়েড টিকার সমন্বয় সভা অনুষ্ঠিত

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

 

নীলফামারীর জলঢাকায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে ডাঃ মাহাদী হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান (অতিরিক্ত), উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুজ্জামান (ভারপ্রাপ্ত), প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম প্রমূখ। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে এই টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের সীদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় ৯ মাসের শিশু থেকে ১৫ বছর বয়সী কৈশোরদের মধ্যে প্রায় ১ লাখ ৯ হাজার ৩ শত ১৭ জনকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ৭৩ হাজার ৭ শত ৯৩ হাজারই স্কুলের শিক্ষার্থী। বাকী ঝড়ে পড়া ৩৫ হাজার ৫ শত ২৪ জন শিশু টিকা পাবে। সভায় বক্তারা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা