শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‎দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার, ছুরি ও চাপাতি উদ্ধার ‎ তিন সন্তান ফেলে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের হাত ধরে উধাও ব্যবসায়ীর স্ত্রী, ঝিনাইদহে তোলপাড় ঝিনাইদহ জেলা পুলিশের হাতে আটক হলো কু,খ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও তার এক সহযোগী ইয়াবা ও কোরেক্সসহ , ঝিনাইদহের বিদায়ী পুলিশ সুপারের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানালেন সাংবাদিক শারমিন আরা এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গলাচিপায় বজ্রপাতে কৃষকের প্রাণহানি: কালবৈশাখী ঝড়ে শোকের ছায়া ঝিনাইদহের নারকেল বাড়িয়াই পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু, বাঁচানোর আশায় মাথায় তুলে ঝাঁকানো হয় তাকে, সিরাজগঞ্জে সাপের ছোবলে প্রাণ হারালেন ৩ বছরের নূর মোহাম্মদ ঝিনাইদহ সদরে ৭৫ বছর বয়সী বৃ’দ্ধা’র ঝু’ল’ন্ত ম’র’দেহ উ’দ্ধা’র মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের

চুয়াডাঙ্গা দর্শনায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার:-

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাহাবুল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সকালে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের কবরস্থান সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুল দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নানাবাড়িতে মামাদের কাছে বসবাস করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাহাবুলের একটি গরু চুরি হয়ে যায়। এরপর থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। এ কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।নিহতের মামা মঞ্জু ও মন্টু জানান, মাহাবুলের আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তবে গরু চুরি হওয়ার ঘটনায় তিনি বেশ ভেঙে পড়েছিলেন। মাহাবুলের স্ত্রী জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। বেশ কিছুদিন ধরে মানসিক চাপেও ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা